Barishal Diabetic and General Hospital: Numerous Workers Denied Opportunities Over 16 Years Amid Political Influence, Disrupting Services! বরিশাল ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল: রাজনৈতিক প্রভাবের চাপে ১৬ বছরে বঞ্চিত অসংখ্য কর্মী, ব্যাহত সেবাকর্ম (2nd part)
Barishal Diabetic and General Hospital: Numerous Workers Denied Opportunities Over 16 Years Amid Political Influence, Disrupting Services
Barishal Diabetic and General Hospital has recently come under discussion due to employee dissatisfaction and concerns about service quality. A second installment of a report has revealed the troubling conditions faced by workers within the hospital, worsened by internal mismanagement and political influence.
Barishal Diabetic and General Hospital has recently come under discussion due to employee dissatisfaction and concerns about service quality. A second installment of a report has revealed the troubling conditions faced by workers within the hospital, worsened by internal mismanagement and political influence.
For the past 16 years, employees at this hospital, managed by the Barishal Diabetes Association, have experienced suppression and bias due to political ideologies. Allegedly, many workers have been dismissed without notice because they did not align with certain political views. Those who have spoken out against corruption and nepotism within the hospital have faced severe retaliation, with some left unemployed for years under the guise of temporary suspension or denied wages. Some cases have even been taken to the labor department over unpaid wages, highlighting the depth of the crisis.
The issue goes beyond mere dismissals; employees who disagreed with the administration have faced lawsuits, and in extreme instances, hired gangs have been deployed to intimidate them, creating a culture of fear. This hostile atmosphere disrupts the work environment and affects the hospital’s overall operations.
Moreover, qualified and experienced staff have been sidelined in favor of politically loyal yet unqualified individuals. In some cases, these appointees have been assigned to roles above their skill level, diminishing the value of carefully selected employees. For example, attendants have been made to perform janitorial duties while other loyal individuals are placed in those roles.
Service Disruptions and Patient Hardships
These internal management issues have severely disrupted the hospital’s service operations. Due to inadequate measures in treatment and consultation, the hospital is becoming increasingly unsuitable for patients. The absence of qualified staff and disorganized administration deprives patients of their rightful care, hampering the overall quality of healthcare services.
---------------------------------------------------------------------------------------Part 03------------------------
বরিশাল ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল: রাজনৈতিক প্রভাবের চাপে ১৬ বছরে বঞ্চিত অসংখ্য কর্মী, ব্যাহত সেবাকর্ম
বরিশাল ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল সম্প্রতি কর্মী অসন্তোষ ও সেবার মান নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। দ্বিতীয় পর্বের প্রতিবেদনে উন্মোচিত হয়েছে এই হাসপাতালের অভ্যন্তরীণ অব্যবস্থা ও রাজনৈতিক প্রভাবের কারণে ভুক্তভোগী কর্মচারীদের করুণ চিত্র।
গত ১৬ বছরে বরিশাল ডায়াবেটিস সমিতির অধীনে পরিচালিত এই হাসপাতালের কর্মীদের উপর রাজনৈতিক মতাদর্শের প্রভাব ও দমনমূলক কার্যক্রম দেখা গেছে। অভিযোগ আছে, বিভিন্ন রাজনৈতিক মতের সঙ্গে না মেলার কারণে বহু কর্মচারীকে বিনা নোটিশে চাকরি হারাতে হয়েছে। বিশেষত, যারা হাসপাতালের দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে কথা বলেছেন, তাদের উপর নেমে এসেছে নির্যাতন। অনেকেই বেতন না পেয়ে, সাময়িক বরখাস্তের নামে বছরের পর বছর বেকার হয়ে আছেন। এছাড়াও, শ্রম অধিদপ্তরে বকেয়া টাকার দাবিতে মামলা করার উদাহরণও আছে, যা এই পরিস্থিতির গভীরতা প্রকাশ করে।
বিষয়টি এখানেই সীমাবদ্ধ নয়; বিভিন্ন সময়ে যারা কর্তৃপক্ষের মতের সাথে দ্বিমত পোষণ করেছেন, তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। এছাড়া গুন্ডা বাহিনী লেলিয়ে দেয়ার মতো চরম পদক্ষেপও দেখা গেছে, যা কর্মচারীদের জন্য একটি আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। এই ধরনের ঘটনা কর্মক্ষেত্রের স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে এবং হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলছে।
তাছাড়া, যোগ্য ও অভিজ্ঞ কর্মচারীদের বাদ দিয়ে ক্ষমতাসীনদের অনুগত কিন্তু অযোগ্য কর্মীদের নিয়োগ দেয়া হয়েছে। এমনকি নির্দিষ্ট পদে নির্বাচিত ব্যক্তিদের পরিবর্তে অন্যদের নিয়োগের মাধ্যমে বাছাইকৃত কর্মচারীদের অবমূল্যায়ন করা হয়েছে। উদাহরণস্বরূপ, সুইপার পদে আয়া দিয়ে কাজ করিয়ে নিজেদের প্রার্থীদের আয়া পদে নিয়োগ দেয়ার নজির আছে।

Comments
Post a Comment