Barisal Diabetic Association: At the Center of Controversy Over Allegations of Unethical Land Grab and Corruption (Part 01) । বরিশাল ডায়াবেটিক সমিতি: অনৈতিক দখলদারিত্ব ও দুর্নীতির অভিযোগে বিতর্কের কেন্দ্রে
বরিশাল ডায়াবেটিক সমিতি: অনৈতিক দখলদারিত্ব ও দুর্নীতির অভিযোগে বিতর্কের কেন্দ্রে
ক্ষমতার ছত্রছায়ায় অবৈধ দখল
২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই বরিশাল ডায়াবেটিক সমিতিতে ক্ষমতাসীনদের অনৈতিক কার্যকলাপের জন্য একরকম পুনর্বাসন কেন্দ্র হিসেবে পরিণত করা হয়। আওয়ামী লীগ বরিশাল জেলা এবং মহানগর কমিটিতে গুরুত্বপূর্ণ পদে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী প্রতিষ্ঠানটির দায়িত্বে এসে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। সরকারি সহায়তার আশীর্বাদে এই সমিতি নিয়ে একপ্রকার মালিকানা দাবি করেন, যা নিয়ে দক্ষিণবাংলার জনগণের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়।
সাধারণ মানুষের সম্পত্তি আত্মসাৎ: বিষু ঘোষের জমি জবরদখল
ট্যাক্স এবং আয়কর রিটার্ন:
২০২২-২৩ অর্থবছরে বরিশাল সিটি কর্পোরেশনের কর পরিশোধের দাখিল নথিপত্রে ব্যক্তির নাম থাকলেও প্রতিষ্ঠানটির মালিক মূলত ডায়াবেটিস সমিতি। অপরদিকে প্রতিষ্ঠানটি লেনদেনের জন্য একাধিক বৈধ ব্যাংক অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও ব্যক্তিগত চেক থেকে আয়কর রিটার্ন দাখিলের মাধ্যমে নিজের ক্ষমতার প্রভাব ও অনৈতিক দখলদারিত্বকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন নাকি অন্য কিছু সেটা বোঝা বড় দায়।
দক্ষিণবাংলার জনগণের আস্থা সংকট
বরিশাল ডায়াবেটিক হাসপাতালটি দক্ষিণবাংলার দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সেবার জন্য নির্মিত হলেও এটি বর্তমানে রাজনৈতিক ক্ষমতাধরদের ব্যক্তিগত লাভের স্থানে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। বরিশাল ডায়াবেটিক সমিতির এই অনৈতিক কার্যকলাপের ফলে দরিদ্র জনগণের মাঝে আস্থার সংকট সৃষ্টি হয়েছে, বিশেষ করে যাঁরা ডায়াবেটিসের চিকিৎসায় নির্ভর করতে বাধ্য এই প্রতিষ্ঠানের উপর।
সমাধানের দাবি
দক্ষিণবাংলার জনগণ এবং বিভিন্ন নাগরিক সমাজ থেকে অবিলম্বে বরিশাল ডায়াবেটিক সমিতির এসব অবৈধ কর্মকাণ্ডের তদন্তের দাবি জানানো হয়েছে। দুর্নীতি, জমি দখল ও অনৈতিক ক্ষমতার ব্যবহার রুখে সাধারণ জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
বারংবার ক্ষমতার অপব্যবহার এবং অসাধু কার্যকলাপের মাধ্যমে বরিশাল ডায়াবেটিক সমিতিকে বিরাট অর্থনৈতিক লাভের স্থানে পরিণত করার এই প্রবণতা অব্যাহত থাকলে, সাধারণ মানুষের প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থেকে যায়। জনগণ সঠিক তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার জন্য জোরালো দাবি জানিয়েছে।
উপসংহার:
বরিশাল ডায়াবেটিক সমিতির এই অবৈধ কার্যকলাপ অব্যাহত থাকলে দক্ষিণবাংলার দরিদ্র জনগণ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সুতরাং, দায়িত্বশীল প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে বিষয়টি সমাধানের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
Barisal Diabetic Association: At the Center of Controversy Over Allegations of Unethical Land Grab and Corruption
Barisal, Southern Bangladesh - The Barisal Diabetic Association has long been dedicated to raising awareness about diabetes and providing medical services for the people of southern Bangladesh. However, the organization is now embroiled in controversy, particularly concerning allegations of corruption, illegal occupation, and property misappropriation against key directors.
Since the Awami League government came to power in 2008, the Barisal Diabetic Association has effectively turned into a rehabilitation center for certain political figures engaged in unethical practices. Several leaders and activists holding prominent positions in the Awami League’s district and city committees have taken over responsibilities within the organization, engaging in questionable activities. Buoyed by government support, some claim an ownership stake in the association, sparking significant resentment among the people of southern Bangladesh.
Seizing Public Property: Bishu Ghosh’s Land Dispute
At the heart of the controversy is an alleged land grab involving Bishu Ghosh, a respected businessman in Barisal. Though around forty percent of the land adjacent to the Barisal Diabetic Hospital belongs to Bishu Ghosh, certain questionable officials from the hospital reportedly seized it unlawfully. Despite repeated requests from Ghosh’s family for the land's return, there has been no resolution over the past sixteen years. Notably, the incident has scarcely received any coverage in local Barisal media.
Tax and Income Returns
For the 2022-23 fiscal year, tax documents filed with the Barisal City Corporation bear an individual’s name, yet the actual ownership lies with the Diabetic Association. Despite multiple legitimate bank accounts for transactions, the association allegedly filed income returns using personal checks, suggesting either a misuse of power or another agenda that is difficult to decipher.
A Crisis of Public Trust in Southern Bangladesh
While the Barisal Diabetic Hospital was established to serve the healthcare needs of the poorer population of southern Bangladesh, there are now allegations that it has become a vehicle for personal profit by the politically powerful. This unethical behavior has eroded the trust of the region’s poor who rely on the association for diabetes care.
Calls for Resolution
Citizens of southern Bangladesh and various civil society groups are calling for an immediate investigation into the alleged illegal activities within the Barisal Diabetic Association. There is a strong demand for action to restore the rights of the general public by addressing corruption, land grabbing, and abuses of power.
If the Barisal Diabetic Association’s unlawful activities continue unchecked, there is a genuine risk that the impoverished people of southern Bangladesh will be severely affected. Therefore, it is crucial for responsible administrative actions to be taken promptly to resolve these issues.
Barisal Diabetic Association: Healthcare in South Bengal Ensnared by Corruption- (3rd part)

.jpg)
.jpg)
.jpg)
Comments
Post a Comment